28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আইটি ও টেলিকমজাতীয়প্রচ্ছদ

দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু স্টারলিংকের

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্টারলিংক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক একাউন্টে এক পোস্টে আজ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।’ শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রত্যাশাটি বাস্তবায়িত হলো।’

এদিকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আজাদ মজুমদারও আজ তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআরএসটি/এসএস

Related posts

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে ড্রোন নিক্ষেপ

brs@admin

রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৭ জন গ্রেপ্তার

News Desk

বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেই ষড়যন্ত্র চলছে : রিজভী

News Desk

নির্বাচন নিয়ে কালক্ষেপণ মানে পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেয়া : রুহিন হোসেন প্রিন্স

brs@admin

বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

News Desk

অপপ্রচারের নিন্দা জানালো ছাত্রশিবির

News Desk
Translate »