33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : মাছউদ

আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ।

সোমবার (১৯ মে) সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ পরবর্তী মূল্যায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছে এবং কমিশনের পক্ষ থেকে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। যতদিন এই স্থগিতাদেশ প্রত্যাহার না হচ্ছে, ততদিন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।’ ‘এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিআরএসটি/এসএস

Related posts

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

News Desk

ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই ট্রাম্প-পুতিনের ৪০ মিনিটের ফোনালাপ

News Desk

বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

brs@admin

গুম তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতার দাবি অধিকার এর

News Desk

বরগুনার সাবেক সংসদ সদস্য শম্ভুর জমি ক্রোক

brs@admin

সাতক্ষীরায় সেতুর ওপর যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

News Desk
Translate »