27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতি সেরা হবে না। বুধবার (১৪ মে) চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় এই বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস আরও বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়।

এর আগে এদিন সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রামের মেয়রসহ অন্য কর্মকর্তারা। তারপর বিমানবন্দর থেকে সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরে। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

অন্তবর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

একইদিনে হবে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া দুটি পরীক্ষা

News Desk

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণ করল ট্রাম্প

News Desk

দখল দূষণে সৌন্দর্য হারাচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

News Desk

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

News Desk

আরও ৩ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

News Desk

চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

brs@admin
Translate »