BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

হত্যা মামলায় কারাগারে আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৯ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে আজ শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

News Desk

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

brs@admin

টাকার বিনিময়ে ক্রিকেটারদের ছাড়পত্র দিচ্ছে পাকিস্তান

rahman himel

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

News Desk

সারাহ কুকের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের বৈঠক

brs@admin