26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

‘কম টাকায় সম্মান থাকে না’ ওসির ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেনের জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক ব্যক্তি জিডি করতে আবেদনের সঙ্গে টাকা দেয়ার পর ওসিকে বলতে শোনা যায়, কম টাকা দিলে ইজ্জত থাকে? এই কথা বলে তিনি দরখাস্তসহ টাকা তার ড্রয়ারে রেখে দেন। ভিডিওতে দেখা যায় তার সামনের দুই চেয়ারে দুজন লোক বসা ছিলেন। দুজন লোকের সামনেই দরখাস্তের সঙ্গে টাকা দেন তিনি।

শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে। তবে এটি কবের ভিডিও তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথন কেউ একজন ধারণ করেন। কোনো একটি বিষয়ে জিডি করতে এসময় বেলায়েত ও ওসি এনায়েতের মধ্যে কথা কথা হয়।

এ সময় কাগজপত্রের ফাইলে টাকাসহ দিলে ওসি সেটি দেখিয়ে বলতে থাকেন, এত কম টাকা দিলে ইজ্জত থাকে? এ বিষয়ে বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি আমার মনে নেই। শুক্রবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোটা উপজেলায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এই ওসির বিরুদ্ধে নিরীহ মানুষদের হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে। জনগণ রাত জেগে পাহারা দিয়েও ডাকাতি থেকে রক্ষা পাচ্ছে না। প্রায় প্রতিদিনই ডাকাতি হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, আমি ঘুষ নেইনি। একজন গরিব মানুষের টাকা উদ্ধার করে দিয়েছি। সেই টাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে : অধ্যাপক মুজিবুর

News Desk

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

News Desk

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি : রিজওয়ানা হাসাান

News Desk

মঙ্গলবার ঢাকায় ১১ দলের সমাবেশ

brs@admin

প্রতারণার মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

News Desk

যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : মির্জা ফখরুল

News Desk
Translate »