31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মুজিববর্ষ উদযাপন ও মুজিবের ভাস্কর্য নির্মাণে ৪ হাজার কোটি টাকা ব্যয় – তদন্ত শুরু করেছে দুদক

মুজিববর্ষ উদযাপন ও সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আরও অনেকের নাম রয়েছে।

বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় কোষাগার থেকে মুজিববর্ষ উদযাপন ও শেখ মুজিবের ভাস্কর্য ও ম্যুরাল নির্মাণের নামে প্রায় চার হাজার কোটি টাকা অপব্যয় ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আরও কয়েকজনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

কমিটির প্রধান দুদকের উপপরিচালক (তদন্ত ও অনুসন্ধান-২) মো. মনিরুল ইসলাম। অপর সদস্যরা হলেন-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বরগুনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৫ আসামি গ্রেপ্তার

News Desk

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বুলবুলকে হুমকি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

News Desk

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা : আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

brs@admin

চুরি-দুর্নীতি করিনি, দেশের ক্ষতিও করিনি: আরিফিন শুভ

brs@admin

রাখাইনে জামায়াতে ইসলামীর রাষ্ট্র গঠনের প্রস্তাব, যা বলল মিয়ানমার জান্তা

brs@admin

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

News Desk
Translate »