শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা – বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুল্কহার নিয়ে জরুরি বৈঠক শেষে শনিবার (৫ এপ্রিল) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ প্রধান উপদেষ্টা। তিনিই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সংকট কাটাতে বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাণিজ্য, বিশেষত রপ্তানির বাধা অপসারণ করে বাণিজ্য বৃদ্ধি করা হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টা মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) চেয়ারম্যান জাইদী সাত্তার।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আমাদের রেসপন্স কী হবে, আমরা মার্কিন প্রশাসনকে কী লিখব, এ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘তবে আমি এটুকু বলতে পারি, আজকের বৈঠকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। যেখানে এত দিন বাংলাদেশি পণ্যে গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি’র বৈঠক

News Desk

সৌদিতে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী আটক

News Desk

শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

News Desk

নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত : ব্যারিস্টার অসীম

News Desk

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজ আসবে না: আমির খসরু

brs@admin

২০০৯ থেকে ২৪’র ৫ আগস্ট পর্যন্ত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

brs@admin
Translate »