BRS TIMES
প্রচ্ছদবিনোদন

ঈদের ছুটি শেষ, এবার পড়াশোনায় মনোনিবেশ এর চেষ্টা: ভাবনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। প্রতিবারের ন্যায় এবারও ঈদের ছুটিতে পরিবারের সবার সঙ্গে সুন্দর আর বিশেষ কিছু মুহূর্ত কাটিয়েছেন তিনি। ভাবনা পরিবারকেন্দ্রিক একজন মানুষ। তাঁর ঈদও কাটে পরিবারকে ঘিরেই। এজন্য পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেন ভাবনা। কিন্তু ঈদের ছুটি শেষে ফের পড়াশোনায় মনোনিবেশের চেষ্টায় এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক পাতায় বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিত পোস্টও করছেন। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি পোস্ট করে ক্যাপশনে ভাবনা লিখেছিলেন, ‘ঈদের ছুটি শেষ হলো। অনেকদিন পড়াশোনার সাথে যোগাযোগ নেই , আজ থেকে মনোনিবেশ এর চেষ্টা।’

প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মধ্যদিয়ে শোবিজে পা রাখেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর কাজ করেছেন একাধিক নাটকে, হয়েছেন প্রশংসিত। নাম লিখিয়েছেন সিনেমাতেও। ‘ভয়ংকর সুন্দর’র মধ্যদিয়ে সিনেমায় তার আত্মপ্রকাশ।

২০২২ সালে ইংল্যান্ডের রেক্সহ্যাম গ্লিন্ডার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন এ অভিনেত্রী

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে কয়েকগুণ বেশি উৎপাদন করে রাশিয়া: রুট

brs@admin

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

News Desk

পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

News Desk

এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই

brs@admin