BRS TIMES
প্রচ্ছদলাইফস্টাইল

চিনির পরিবর্তে আদা চা কেন খাবেন?

সকালে এক কাপ চা না খেলে কী হয়? সকালে চা না পেলে, অনেকেরই মন ভরে না। চা শরীরকে সতেজ আর মনকে প্রশান্ত করে। আর চায়ের স্বাস্থ্য উপকারিতা পেতে চায়ে মেশান আদা। এতে ভুলেও দেবেন না চিনি। আদায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে। ফলে অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায়। প্রতিদিন আমাদের চায়ে আদা যুক্ত করার পাঁচটি কারণ এখানে দেওয়া হলো।

– মুখের স্বাস্থ্যের জন্য প্রতিদিন আদা খাওয়া উচিত। আদায় প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি মুখে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।

– আদা বমিভাব কমাতে সাহায্য করে। এটি অন্ত্রে জমা হওয়া অতিরিক্ত গ্যাস বের করে দিতেও সাহায্য করে।

– আদায় প্রদাহবিরোধী গুণ রয়েছে। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিসের ফলে হওয়া প্রদাহ কমাতে সাহায্য করে।

– আদার  বায়োঅ্যাকটিভ যৌগ কোলন, গ্যাস্ট্রিক, গর্ভাশয়, লিভার, ত্বক, স্তন এবং প্রস্টেট ক্যান্সারের বৃদ্ধি ধীর করে।

– আধা বিপাক ক্রিয়া বা মেটাবোলিজম বাড়াতে সাহায্য করে, যা শরীরের ক্যালোরি পোড়াতে সাহায্য করে। আর এর ফলে, ওজন কমাতে সহায়ক হয়।

– আগেই বলা হয়েছে, আদা অ্যান্টি-ইনফ্লেমেটরি বা অ্যান্টিফ্লোজিস্টিক বৈশিষ্ট্যযুক্ত, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা ওজন বাড়ার একটি কারণ হতে পারে।

– প্রতিদিন আদা খাওয়ার ফলে পেশির ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

যুদ্ধবিরতি ইস্যুতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় ট্রাম্পের দূত উইটকফের

brs@admin

জুয়ার আসর থেকে বিএনপির সভাপতিসহ আটক ৩৫

News Desk

সিনিয়রদের কাছে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মিরাজ

brs@admin

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

News Desk

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার জন্য সর্ব্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক: এরদোগান

brs@admin

আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার: ড. খলিলুর রহমান

brs@admin
Translate »