27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

ঈদের ছুটিতে চালু থাকবে এটিএম সেবা – কেন্দ্রীয় ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আজ চাঁদ দেখা গেলে কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবারের ঈদের ছুটি চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। তবে এই ছুটির মধ্যে এটিএম সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে। গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা যাতে সার্বক্ষনিকভাবে চালু থাকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এটিএম বুথের নিরাপত্তার সঙ্গে ডিজিটাল ব্যাংকিংয়ের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে। ডিজিটাল ব্যাংকিংয়ে কোনো সাইবার হামলার বার্তা পেলে সঙ্গে সঙ্গে গ্রাহকদেরকে সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবায় টাকা তোলার সীমাও বাড়ানো হয়েছে।

আগামী ৬ এপ্রিল থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। তখন থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

আজও সেবা বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে

brs@admin

“হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটা ‘তামাশার’ জায়গা“ বললেন ট্রাম্প

brs@admin

আইএমও সদরদপ্তরে প্রথমবারের মতো বাংলাদেশি জাহাজের মডেল স্থাপন

brs@admin

ইউক্রেনে এক হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

News Desk

এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

News Desk

কাগজে-কলমে সংস্কার নয়, দরকার গভীরতম সংস্কার : প্রধান উপদেষ্টা

News Desk
Translate »