26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন— কোনটি আগে, কোনটি পরে এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এমন কোনো উদ্যোগ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয় বা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইন শাসন নিশ্চিত করা। সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করা। সংস্কার আগে নির্বাচন পরে, কিংবা নির্বাচন আগে সংস্কার পরে—এমন অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কাজেই সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে।’

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতে পারে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের করণীয় হচ্ছে—সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।’

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক : মির্জা ফখরুল

News Desk

শিক্ষার্থীদের পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই : উপদেষ্টা আসিফ

brs@admin

ফের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

brs@admin

আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

News Desk

জামায়াতের হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

brs@admin

সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে: ফারুক

News Desk
Translate »