33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

হাত খরচ জোগাতে পোশাকের দোকানে চাকরি নিয়েছিলেন কাজল

বাচ্চাদের দোকানে সেলস গার্ল লাগবে, এমন একটি বিজ্ঞাপন ঝুলতে দেখেছিলেন কাজল। হাত খরচের জন্য কাজটা করার কথা ভেবেছিলেন তিনি। দোকানে ঢুকে নিজে থেকেই বলেছিলেন, আমাকে কাজ দেবেন?

দোকানের মালিক কাজলকে আপাদমস্তক জরিপ করে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, আপনি কাজ করতে পারবেন? তখন মাথা নেড়ে দোকান মালিককে আশ্বস্ত করেছিলেন কাজল। তারপর যা ঘটল…

প্রথমদিন কাজে গেলেন কাজল। দেখলেন দোকানের চারদিকে ঝুলছে বাচ্চাদের ছোট-ছোট জামা। সবকটি জামার দিকে তাকিয়ে থাকলেন কাজল। এক জায়গায় বসলেন। হঠাৎ অনুভব করলেন, তার একটি পা নাচছে। তারপর দীর্ঘ নিশ্বাস ফেললেন। ঘণ্টার পর-ঘণ্টা কেটে গেল, দোকানে একজনও ক্রেতা এলেন না। এক জায়গায় একটানা চুপ করে বসে থাকতে-থাকতে অস্বস্তি বোধ করতে শুরু করেন কাজল।

এ প্রসঙ্গে তিনি একবার বলেছিলেন, আমার মনে হয়েছিল, এটা একটা শাস্তি। আমাকে আমার মা যেমন দুষ্টুমি করলে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখতেন, সেরকমই লাগছিল। অসহ্য ছিল ব্যাপারটা।

সেই চাকরি বেশিদিন করতে পারেননি কাজল। তার মতো ছটফটে মেয়ের পক্ষে খুবই কঠিন একটি চাকরি ছিল সেটি।

বিআরএসটাইমস/জেএইচআর

Related posts

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

brs@admin

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের ঋণ নবায়ন করলো চীন

brs@admin

পাঠ্যপুস্তকে ভুল সংশোধন: শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

brs@admin

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার

News Desk

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

News Desk

নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য গড়তে সব দলের সঙ্গে বসবে বিএনপি

brs@admin
Translate »