27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদশিক্ষা

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের রায় রোববার

বিআরএস টাইমস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল রোববার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্যে এ দিন ধার্য্য করেছেন।

এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

শনিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি রায়ের জন্য রোববারের কার্যতালিকায় রয়েছে।

উল্লেখ্য ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়।

বিআরএসটি/আরএন

Related posts

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম

News Desk

প্রধানমন্ত্রীর কিছু ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে : চৌধুরী আশিক

News Desk

মোহাম্মদপুরের ‘এক্সেল বাবু’ গ্রেফতার

brs@admin

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা

brs@admin

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

News Desk

ট্রাম্প ও পুতিনের বৈঠকে হয়নি কোনো চুক্তি

News Desk
Translate »