33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

নির্বাচনের পরিস্কার রোডম্যাপ চাইলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

বিআরএস টাইমস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার আলোচনা চলতে থাকবে। কিন্তু আমাদের সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোডম্যাপ চাই। অন্তর্বর্তী সরকারকে বলব, জনগণের চাহিদা অনুযায়ী খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের পরিস্কার রোডম্যাপ ঘোষণা করুন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ইলেকশন কমিশনের রেসপনসিবিলিটি। তারাও কাজ প্রায় গুছিয়ে আনছেন। তাদের বক্তব্য অনুযায়ী, আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এখন কিছু কিছু বিষয়ে বিতর্ক হচ্ছে যে, কোন নির্বাচন আগে, কোন নির্বাচন হওয়া উচিত। এ ব্যাপারে আমাদের প্রস্তাবনা ও মতামত সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে ও জনগণের কাছে উত্থাপিত করেছি।

দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারাও আকাঙক্ষা ধারণ করে। দেশের মানুষের অধিকার ও স্বাধিকার আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন।

বিআরএসটি/আরএন

Related posts

ঢাবি ও হাইকোর্ট এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার

brs@admin

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা

News Desk

আশা ভোঁসলের মৃত্যুর গুজব, চটেছেন ছেলে আনন্দ

News Desk

নেশন্স লিগ, পেনাল্টি মিসের পর রোনালদোর গোল, জার্মানি-ফ্রান্স-স্পেনের রোমাঞ্চকর জয়

brs@admin

১০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের পূর্বাভাস

News Desk

যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ংকর মিসাইল ‘খাইবার-শেকান’

brs@admin
Translate »