BRS TIMES
বিপদে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি জুবাইদা রহমানের
জাতীয়প্রচ্ছদরাজনীতি

বিপদে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি জুবাইদা রহমানের

সরকার বিপদে মানুষের পাশে আছে, ভবিষ্যতেও যেকোনো বিপদে পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে।

জুবাইদা রহমান যা বললেন

জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী একটি দেশ গড়তে চায়, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হবে প্রধান পরিচয়। তিনি বলেন, আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে জুবাইদা রহমান বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। এ সময় ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান তিনি। শাহরিয়ারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় আগুন লেগে শাহরিয়ার রহমান শুভ্র ঘুমন্ত অবস্থায় মারা যান। আগুনে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Related posts

ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৬%-এ নামানোর আশা

News Desk

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

News Desk

জাতিসংঘের পুনর্গঠন চাইলেন সাইফুল হক

brs@admin

নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করা হবে’ : তথ্য সচিব

News Desk

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পদবী নিয়ে দ্বন্দ্ব নিরসনে প্রস্তাব

News Desk

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

News Desk