BRS TIMES
আকভানের প্রভাবে আজ পাঁচ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
জাতীয়প্রচ্ছদ

আকভানের প্রভাবে আজ পাঁচ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি আজ শুক্রবারও চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ পাঁচ বিভাগে আজ ভারী বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ। সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে অপেক্ষাকৃত কম।

ঘূর্ণিঝড়টি আজ দুপুরের দিকে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা রাজ্যের মাঝামাঝি এলাকার উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। উপকূলের দিকে এগোনোর পথে ঝড়টি কিছুটা দুর্বল হয়েছে। আজ সকালে এটি ওডিশার পুরী থেকে ২৫০ কিলোমিটার ও গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আকভানের প্রভাবে আজকের আবহাওয়া

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ রাজধানীতে সারা দিনই বৃষ্টি হতে পারে, দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারও দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে, এরপর বৃষ্টি কিছুটা কমে যাবে। আগামী মঙ্গল বা বুধবার থেকে মেঘ কেটে যেতে শুরু করবে, এরপর তাপমাত্রা আরও কমবে ও শীত বাড়তে থাকবে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার, সাতক্ষীরায় ৬৫ মিলিমিটার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে, সাগর রয়েছে বিক্ষুব্ধ। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ ছাড়া ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি চলছে, উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি বেশি হচ্ছে। পুরীতে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, সমুদ্রতীরে পর্যটকদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related posts

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

News Desk

পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম

rahman himel

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

brs@admin

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখায় আপত্তি নেই ট্রাম্পের

News Desk

কপ-৩১-এ জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

rahman himel

ঢাবিতে ভর্তির আবেদন শুরু আজ – ফি বাড়ল ৪ ইউনিটে

rahman himel