BRS TIMES
পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম
প্রচ্ছদসারাদেশ

পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম

পিরোজপুরে সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রুবী বেগম (৫১) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। জানা গেছে ১৮/১১/২০২৬ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় বাড়ির ভিতরে এই হামলার ঘটনা ঘটে।

ঐ ঘটনার দিন রুবী বেগম নামের ঐ গৃহবধুর বাগান বাড়ি থেকে জোরপূর্বক সুপারি ও নারিকেল পেরে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী সোহেল শেখ (৫১) মো. আলামীন গাজী (৪৯) কে বাধা দিতে গেলে সোহেল শেখ ও তার স্ত্রী মনিরা বেগম (৪০) এবং আলামীন গাজীর স্ত্রী রুবী বেগম (৩৫) গৃহবধূ রুবী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ও মারধর করে।

এসময় তার প্রতিবন্ধী স্বামী মো. মন্নাফ শেখ তার স্ত্রীর চিৎকার শুনে এগিয়ে আসলে তাকে ও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রুবী বেগমকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এর আগে ভুক্তভোগী এই পরিবারের উপর উল্লেখিত আসামীরা একাধিকবার হামলা চালিয়েছে বলে জানা গেছে। সোহেল শেখ ও আলামীন এর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী এদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

সোহেল ও আলামীন বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী। এ জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা এর আগেও একাধিকবার রুবী বেগম ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে।

এ নিয়ে তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় পূর্বে আরো ১ টি মামলা হয়েছে। মামলা নং নন এফ,আই,আর ‐ ১৭০/২০২৬ ইং ধারা ‐৩২৩/ ৫০৬ (২) পেনাল কোড।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ঘটনা সম্পর্কে শুনেছি এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

News Desk

একদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলি

News Desk

এশিয়ায় ট্রাম্পের শুল্ক আরোপ : কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?

News Desk

‘ইসরায়েল হামলা বন্ধ না করলে অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ’

brs@admin

বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

উত্তরার ঘটনায় ১৯ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

News Desk