BRS TIMES
সাশ্রয়ী দামে খেজুর আনতে আলজেরিয়ার সঙ্গে আলোচনা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

সাশ্রয়ী দামে খেজুর আনতে আলজেরিয়ার সঙ্গে আলোচনা

রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছাতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ও গুরুত্ব পায়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই চাহিদা বাড়ার আগেই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।

খেজুর আনতে আলজেরিয়ার প্রস্তাব

রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম চলছে এবং দেশটিতে পর্যাপ্ত মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে পাঠিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।

রাষ্ট্রদূতের মতে, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব। সে হিসাবে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতেই প্রথম চালান দেশে আসতে পারে।

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে, যদিও তা চাঁদ দেখার ওপর নির্ভর করবে। এর আগে রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার।

Related posts

পহেলা জুলাই থেকে ৫ আগস্টের কর্মসূচি ঘিরে হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি : নজরুল ইসলাম

brs@admin

জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা

brs@admin

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

News Desk

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে ইরান

brs@admin

দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

News Desk