ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও জনপরিসর পরিষ্কার রাখতে সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার পরিচ্ছন্নতা কর্মসূচি গতিশীল করতে গঠিত কমিটির পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় কমিটির কার্যক্রম, গৃহীত উদ্যোগ ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঢাকা পরিচ্ছন্ন রাখতে সমন্বয় জরুরি
প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




