জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর উপলক্ষে ইতালির ভিসেন্সা বিএনপি আয়োজন করে আলোচনা সভা। গত রবিবার বাদ মাগরিব স্থানীয় একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় ভিসেন্সা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফিরোজ খন্দকারের সঞ্চালনায় ও সাবেক সভাপতি রহমান মোহাম্মদ আজিজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেন্সা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও ইতালি বিএনপির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এস এম আলমগীর।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত শেষে জাতীয় সংগীত ও দলীয় সংগীত বাজানো হয়। আলোচনা সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বিএনপি নেতা মো. সেলিম মিয়া, মো. হানিফ শেখ, মোহাম্মদ লিটন শেখ, মো. আবু বকর মিয়া, মো. জাহিদুল হক, মো. কামাল হাওলাদার, আবু হানিফ ভূঁইয়া, যুবদলের মো. নিসাদ হোসেন, মো. রিয়াজ মিয়া, মো. সোহেল মোল্লা, মো. সাগর ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের মো. সাদ্দাত হোসেন শুভ, মো. মেহেদী হাসান, মো. রাজা চৌধুরী প্রমুখ।
বক্তারা ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বন্দি মেজর জিয়াউর রহমানের মুক্তির ইতিহাস তুলে ধরেন, বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পালিয়ে যাওয়ার প্রবণতা থাকা সত্ত্বেও মেজর জিয়া লড়েছেন বীরত্বের সঙ্গে। তিনি গঠন করেছিলেন জেড ফোর্স, এছাড়া সাড়ে ৭ কোটি বাঙালিকে আজাদি ঘোষণার মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।

একই দিনে দুই প্রেসিডেন্ট! আফগানিস্তানের ইতিহাসের অবিশ্বাস্য রাজনৈতিক ঘটনা



