BRS TIMES
খাগড়াছড়িতে বিএনপির কার্যালয়ে আগুন ‐ আটক ৬
জাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

খাগড়াছড়িতে বিএনপির কার্যালয়ে আগুন ‐ আটক ৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে আগুনে পুড়ে গেছে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ডের দলীয় কার্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিএনপির কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশ

স্থানীয় বাসিন্দারা জানান, কার্যালয়টিতে হঠাৎ আগুন জ্বলে উঠতে দেখে এলাকাবাসী এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে মাটিরাঙা ফায়ার সার্ভিস ও পুলিশের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। পরে তাঁরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনই কার্যালয়টিতে আগুন দিয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, রাতের আঁধারে কারা কার্যালয়ে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

Related posts

১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস, যা লিখেছেন হিলারি ক্লিনটন

brs@admin

ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৬%-এ নামানোর আশা

News Desk

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

News Desk

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে সরকারের কাছে গণভোটের দাবি জানাবে জামায়াত

News Desk

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

News Desk

দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন

brs@admin