BRS TIMES
সংহতি দিবসের মিছিলে জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
জাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

সংহতি দিবসের মিছিলে জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিল ঘিরে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ফারুক আহমদ (৩০) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংহতি দিবস উপলক্ষে দুপুরে উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুটি পক্ষ। থানার সামনের সড়কে মিছিল দুটি মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে সড়ক ছেড়ে দিতে রাজি না হওয়ায় উত্তেজনা দেখা দেয়।

পুলিশ থামানোর চেষ্টা করলেও এর মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পাঁচজন আহত হন।

জানা গেছে, এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরী। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিক।

মাসুম মাহমুদ তালুকদার বলেন, তাদের মিছিল শান্তিপূর্ণ ছিল, প্রতিপক্ষ পথ রোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। অপরপক্ষের নেতা জুলফিকার চৌধুরী বলেন, তারা সমাবেশ করার সময় প্রতিপক্ষ মিছিল নিয়ে এসে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, দুটি মিছিল মুখোমুখি হওয়ায় পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়েছে। এখন দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করছে, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Related posts

দশ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

brs@admin

নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা

News Desk

মুশফিকের ১৫০, লিটনের ৫০এ বাংলাদেশের ৪০০

brs@admin

গাজাকে নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে চাপের মুখে যুক্তরাষ্ট্র

News Desk

কে এই আয়াতুল্লাহ আলী খামেনি

brs@admin

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

News Desk