BRS TIMES
ক্ষমতা বদলালেও জনজীবনে বদল আসেনি ‐ গণসংহতি আন্দোলন
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

ক্ষমতা বদলালেও জনজীবনে বদল আসেনি ‐ গণসংহতি আন্দোলন

ক্ষমতা বদলালেও জনজীবনে বদল আসেনি বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন। দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গেলেও মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জনজীবনে বদল আসেনি বলে লড়াই অব্যাহত থাকবে

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে গণসংহতি আন্দোলন। এদিন দলটির দুই মাসব্যাপী কর্মসূচিরও উদ্বোধন করেন আবুল হাসান রুবেল।

রুবেল বলেন, দীর্ঘ সময় ধরে একটি লুণ্ঠনকারী ও ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। তারা লুটপাটের এমন ব্যবস্থা কায়েম করেছিল, যেখানে মানুষের সব অধিকার ভূলুণ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনতে না পারায় তাদের লড়াই অব্যাহত রয়েছে। সরকারের ভেতরে তাদের যে সীমিত অংশগ্রহণ রয়েছে, তা দিয়েই জনগণের পক্ষে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তারা তা রাখবেন।

কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদাসহ সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দুই মাসের কর্মসূচির মধ্যে রয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা সভা, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ, দেশব্যাপী আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বর্জ্য অপসারণ ও কর্মশালা। আগামী ১১ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

Related posts

ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৬%-এ নামানোর আশা

News Desk

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের আট পরামর্শ

News Desk

কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধ: মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

rahman himel

তিন মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

rahman himel

উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতিই বর্তমান সরকারের বৈধতা : আসাদুজ্জামান

News Desk

গাজায় ইসরায়েলের হামলায় ৪৪ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk