BRS TIMES
মাহদী আমিন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জাতীয়প্রচ্ছদশিরোনাম

চিহ্নিত মহল গার্মেন্টস অস্থিতিশীল করছে: মাহদী আমিন

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের ইতিবাচক উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

মাহদী আমিন লেখেন, ‘উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, যথাসময়ে মজুরি নির্ধারণের ইতিবাচক উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’ শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টার তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

মাহদী আমিনের আহ্বান শ্রমিকদের প্রতি

পোস্টে তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি ও নাশকতার মাধ্যমে শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারখানায় হামলা ও আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড শ্রমিকদের স্বার্থের পরিপন্থী। সহিংসতা ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শ্রমিকদের উদ্দেশে মাহদী আমিন আহ্বান জানান, কোনো ধরনের বিভ্রান্তি, গুজব কিংবা উসকানিতে পা না দিতে। কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই, বাড়বে বেকারত্ব।

তিনি আরও লেখেন, গঠনমূলক ও বহুমাত্রিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায়সংগত, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারিত হবে। এরই মধ্যে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গার্মেন্টসশিল্পের যাত্রা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমবান্ধব সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

Related posts

দেশের মানুষ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না : মুজিবুর রহমান

brs@admin

অসুস্থ হয়ে হাসপাতালে দেলোয়ার জাহান ঝন্টু

News Desk

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় প্রকাশ

brs@admin

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

brs@admin

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

News Desk

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

brs@admin