27.9 C
Bangladesh
Tuesday, October 20, 2026
BRS TIMES
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর সাজে মুগ্ধ ভক্তরা
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর সাজে মুগ্ধ ভক্তরা

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে বেশ কিছুদিন ধরে নতুন সিনেমায় দেখা যাচ্ছে না। বড়পর্দার বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এবার শারদীয় দুর্গাপূজায় ঐতিহ্যবাহী সাজে ছবি প্রকাশ করে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা চেরী। লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর গলায় হালকা গয়নায় ধরা দেন তিনি। সাধারণ সাজেই নজর কেড়েছেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী।

ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, মহাষ্টমীতে কোনো গ্রামের পূজামণ্ডপে গিয়েছিলেন পূজা। মণ্ডপের পাশাপাশি একটি পুকুরের সামনেও ক্যামেরাবন্দি হন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্যে মুখর হয়ে ওঠে তাঁর পোস্টের মন্তব্যের ঘর।

ছবির ক্যাপশনে পূজা চেরী লেখেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’

পাশাপাশি সবার মঙ্গল কামনা করে তিনি লেখেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছাও জানান অভিনেত্রী।

পূজার সাজে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁর অনুসারীরা। একজন মন্তব্য করেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে।’ তবে একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে লেখা হয়েছে, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’

এদিকে, পূজা চেরীকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য আরও আগে সম্পন্ন হয়েছিল। সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমায় তাঁর যুক্ত হওয়ার খবর সামনে না এলেও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন গুঞ্জনে সামাজিক মাধ্যমে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। এবার দুর্গাপূজার সাজ ও ছবির কারণে আবারও ভক্তদের আলোচনায় উঠে এসেছেন তিনি।

Related posts

পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

News Desk

ভারতে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

brs@admin

শাহরুখ খান-দীপিকার বিরুদ্ধে মামলা

News Desk

তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য

News Desk

জিএম কাদের ও তার স্ত্রী শেরিফার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

News Desk

সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে

News Desk
Translate »