27.1 C
Bangladesh
Monday, October 19, 2026
BRS TIMES
ঝালকাঠিতে-দুর্গাপূজার-নিরাপত্তায়-তৎপর-এসআরবি-৮
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

ঝালকাঠিতে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর এসআরবি-৮

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ঝালকাঠিতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এর অংশ হিসেবে জেলার ১৫৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি।

পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয়, ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরা ব্যবহার এবং বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় স্থাপন করা হয়েছে একটি নিয়ন্ত্রণকক্ষ।

এ উপলক্ষে ঝালকাঠির শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের আখড়াবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে জানানো হয়।

এসআরবি-৮, বরিশালের অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সদস্যরা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের আখড়াবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অ্যাডভোকেট নির্মল কান্তি দে তরুণসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতেও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসআরবি-৮, বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

Related posts

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk

পুতিন- জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র

News Desk

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

brs@admin

শিক্ষা ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ

brs@admin

বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি

brs@admin

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর

News Desk
Translate »