27.1 C
Bangladesh
Monday, October 19, 2026
BRS TIMES
পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর পৌরসভা ও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, টকশো ব্যক্তিত্ব ও মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান শেখ রাহাত।

রোববার (১৮ অক্টোবর) পিরোজপুর পৌর এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ ছাড়া জেলার জিয়ানগর উপজেলার পাঁচ থেকে সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বলে জানান ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজারীদের খোঁজখবর নেন। একই সঙ্গে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আখতারুজ্জামান শেখ রাহাত জানান, তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগেও সম্পৃক্ত রয়েছেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এম. ডি. লিয়াকত আলী শেখ বাদশার আদর্শ অনুসরণ করে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও জানান।

এদিকে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলায় ৪৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ হাজার ৯৭৬ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। পাশাপাশি প্রত্যন্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকিতে টহল দল কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Related posts

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’ তথ্য ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং

News Desk

র‍্যাব পরিচয়ে বাসে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

brs@admin

আ’লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

News Desk

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

News Desk

খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

News Desk

সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতার দাফন সম্পন্ন

brs@admin
Translate »