32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিরাজনীতিশিরোনাম

পদ না পেয়ে গালে জুতার আঘাত, ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষোভে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা মো. মহসিন ভূঁইয়া। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করতে দেখা যায় মহসিন ভূঁইয়াকে। তাঁর দাবি, দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকলেও যোগ্য নেতাকর্মীরা কমিটিতে কাঙ্ক্ষিত পদ পাননি।

গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন পায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়া দাবি করেন, গত ১৭ বছর ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে ভূমিকা না রাখা ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। অন্যদিকে, আন্দোলনে অংশ নিয়ে মামলা ও হামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ভিডিওতে বর্তমান কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান মহসিন। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের অবমূল্যায়ন না করার আহ্বান জানান তিনি।

এদিকে, কমিটি গঠনের বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী বলেন, স্থানীয় সংসদ সদস্যের চাওয়ার পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা অনুমোদন দিয়েছেন। তাঁর দাবি, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে পদ না পাওয়া নিয়ে মহসিন ভূঁইয়ার ক্ষোভ প্রকাশের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

Related posts

মার্কিন পণ্যের ওপর পাল্টা ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন

brs@admin

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

News Desk

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

News Desk

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

brs@admin

লালমোহনে যুবদলের কার্যলয় উদ্বোধন

News Desk

ত্যাগীদের মূল্যায়ন চেয়ে বিএনপির একাংশের র‌্যালি 

News Desk
Translate »