32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
মিষ্টির শূন্য আসনে আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
অন্যান্য সংবাদপ্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিরাজনীতিশিরোনাম

মিষ্টির শূন্য আসনে আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) একই সময়ে ও একই স্থানে জমা দিতে হবে।

এর আগে রাজধানীর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন তিনি।

গত ১ অক্টোবর দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরবর্তী সময়ে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related posts

রাজধানীতে আ. লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

News Desk

যাদের কোরবানি কবুল হয় না

brs@admin

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে সরকারের কাছে গণভোটের দাবি জানাবে জামায়াত

News Desk

সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান

News Desk

গুম প্রতিরোধ ও বিচার নিশ্চিতের আহ্বান ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স- ইউভেডের

brs@admin

ঢাকা মহানগর আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

News Desk
Translate »