26 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী
Uncategorized

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে। হত্যার পর নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে ঘটনার কথা জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়ার সন্দেহ এবং পারিবারিক বিরোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে তাঁকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ এবং পরে গলাকেটে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

হত্যার পর অভিযুক্ত স্বামী নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related posts

জামিন পেয়েছেন আনিস আলমগীর

News Desk

রাঙ্গামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

brs@admin

ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না : নাহিদ

brs@admin

ভোটের দুমাস আগে তফসিল : সিইসি

News Desk

বাজেট আরও ছোট হওয়া উচিৎ ছিলো : আমীর খসরু মাহমুদ

brs@admin

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন স্পেনের রাজা ও রানি

News Desk
Translate »