26 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
স্বর্ণের দাম কমল
অন্যান্য সংবাদঅর্থনীতিপ্রচ্ছদশিরোনাম

স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বর্ণের নতুন দাম

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হলো—

  • ২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
  • ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। কমেছে ৩ হাজার ১৪৯ টাকা।
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। কমেছে ২ হাজার ৬৮৩ টাকা।
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

কমেছে রুপার দামও

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে—

  • ২২ ক্যারেট: ৪ হাজার ১৯৯ টাকা। কমেছে ১১৭ টাকা।
  • ২১ ক্যারেট: ৪ হাজার ৯৬৬ টাকা। কমেছে ১৭৫ টাকা।
  • ১৮ ক্যারেট: ৩ হাজার ৪৪১ টাকা। কমেছে ১১৭ টাকা।
  • সনাতন পদ্ধতি: ২ হাজার ৬২৪ টাকা। কমেছে ৫৯ টাকা।

এর আগে গত ৯ অক্টোবর ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। দাম বাড়ানোর চার দিনের মাথায় আবারও কমানো হলো স্বর্ণের মূল্য।

Related posts

রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি পদপ্রার্থীকে পুলিশে সোপর্দ

News Desk

আহমেদীয়া ফাইন্যান্সের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

News Desk

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে : মুজিবুর রহমান

brs@admin

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফয়েজ আহমদ তৈয়্যব

brs@admin

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জয়

News Desk

ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়লেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

News Desk
Translate »