জাতীয় নাগিরক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এক আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে করে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন তাঁর পোস্টে লিখেছেন, “মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলত আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পদ দখল করতে হবে। গতকাল এক আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে তিনি লংড্রাইভ করেছেন। উক্ত আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে এই গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি দখলের অংশ হিসেবে নেওয়া হয়েছে—তা খতিয়ে দেখা দরকার।”
তিনি আরও দাবি করেন, গতকালের কর্মসূচিতে আওয়ামী লীগ ও গণহত্যার বিচারের বিষয়ে কোনো বক্তব্য ছিল না। রাশেদ খাঁনের মতে, এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করা। এনসিপি এ বিষয়ে কোনো দলীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা, সেদিকে নজর রাখার কথা বলেন তিনি।





