BRS TIMES
গ্রামীণফোন ইন্টারনেটে ৫৫ মিলি সেকেন্ডেই ভিডিওর প্রথম বাইট লোড
অন্যান্য সংবাদঅর্থনীতিপ্রচ্ছদশিরোনাম

গ্রামীণফোন ইন্টারনেটে ৫৫ মিলি সেকেন্ডেই ভিডিওর প্রথম বাইট লোড

গ্রাহকদের জন্য দেশজুড়ে দ্রুত ও নির্বিঘ্ন ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে ‘1Bangladesh 1Internet’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। এই উদ্যোগের মাধ্যমে ইন্টারনেটের গতি ও কার্যকারিতা বাড়িয়ে কনটেন্ট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ভিডিও স্ট্রিমিং সহজ করতে গ্রামীণফোন তাদের নেটওয়ার্কে বিস্তৃত ‘লোকাল ক্যাশ’ (Local Cache) প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছে। এই প্রযুক্তির ফলে বহুল ব্যবহৃত ভিডিও বা কনটেন্ট বৈশ্বিক সার্ভার থেকে বারবার লোড না হয়ে ব্যবহারকারীর কাছাকাছি অবস্থান থেকেই সরবরাহ করা হয়। ফলে ডেটা স্থানান্তরের দূরত্ব কমে ভিডিও দ্রুত স্ট্রিমিং শুরু হয়।

বর্তমানে গ্রামীণফোনের নেটওয়ার্কে একটি ভিডিওর প্রথম বাইট মাত্র ৫৫ মিলি সেকেন্ডের মধ্যে লোড হওয়া শুরু করে, যা চোখের পলক ফেলার চেয়েও দ্রুত। লাইভস্ট্রিম, স্কিপিং কিংবা নতুন পর্ব লোড করার ক্ষেত্রে নেটওয়ার্ক প্রায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়। বর্তমানে প্রতিদিন গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রায় ৩৫২,০০০ ঘণ্টা ভিডিও স্ট্রিম করা হয়।

নেটওয়ার্কের এই দ্রুত গতি নিশ্চিত করতে ৭০০ মেগাহার্টজ ও ২৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম এবং ২৪,০০০-এর বেশি টাওয়ারের মাধ্যমে তাদের অবকাঠামো পরিচালিত হচ্ছে।

Related posts

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার

News Desk

আজ ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন

brs@admin

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত

brs@admin

দুপুর ১টার মধ্যে চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

brs@admin

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত

brs@admin

খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

News Desk
Translate »