BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাস্টিনিয়ানো জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে সামরিক ঘাঁটির যে এলাকায় আতশবাজি রাখা ছিল, সেখানেই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক সদস্য।

তবে ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে।

বিস্ফোরণের পর সামরিকঘাঁটির আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত এবং নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের ছোটাছুটির দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখা যায়।

ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল আহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা করছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রিটা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো বিস্ফোরক পড়ে রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। ফলে সেখানে আবারও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে, রোনালদো কোথায়?

News Desk

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বসছেন ১৪টি দল

News Desk

সড়ক, রেল ও নৌপথে স্বস্তির ঈদ যাত্রা

brs@admin

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

News Desk
Translate »