BRS TIMES
তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
জাতীয়প্রচ্ছদশিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর প্রায় ৫৫৪ দিন কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে ঢাকার ক্যান্টনমেন্টের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তিনি। বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হন তিনি।

অসুস্থ হয়ে পড়লে তারেক রহমানকে তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। উন্নত চিকিৎসার জন্য একই বছর উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।

Related posts

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

News Desk

পরিচালক পদে নির্বাচানের ঘোষণা দিলেন দেশের তামিম ইকবাল

News Desk

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

News Desk

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

News Desk

বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, দীর্ঘ প্রতীক্ষার অবসান

brs@admin

জয় পেলো ম্যানসিটি, বার্সা ও মিলান

News Desk
Translate »