27.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১ সেপ্টেম্বর থেকে পুরো মাস ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত দামেই বিক্রি হবে

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে’র প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে নির্ধারিত বিক্রয়মূল্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও বহাল রাখা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকেই এ মূল্য কার্যকর হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে জ্বালানি বিভাগ।

এর আগে গত ১ জুন থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল। পরবর্তী সময়ে জুলাই ও আগস্ট মাসেও এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Related posts

যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

News Desk

রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো অসম্ভব

News Desk

ইসিতে বিএনপি’র আয়-ব্যয়ের হিসাব

News Desk

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘হার’, ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ভারত

brs@admin

এনসিপির অনুরোধ রাখলো ছাত্রদল

News Desk

বুবলী-সজলের সিনেমা, ক্ষুব্ধ হয়ে শুটিং বন্ধের আহ্বান জয়ার

brs@admin
Translate »