BRS TIMES
আফ্রিকাকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের প্রথম ম্যাচে হারলেও, ফিরতি পর্বে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। লিগ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

লিগ পর্বের সব খেলা শেষে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা দল হয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচ খেলে একটিও জয় পায়নি টুর্নামেন্টের আরেক দল ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)।

আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

আজ প্রিটোরিয়ায় প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ পেসার রোহানাত দৌল্লা বর্ষনের বোলিং তোপে ৪৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন মিচেল ভ্যান বুরেন।

বাংলাদেশের হয়ে বল হাতে ৮ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন বর্ষন। এছাড়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করেন।

জবাবে শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল ইসলাম রবিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৮.৩ ওভারে ২ উইকেটে ১৭০ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

দিপু ৯০ বলে ৭২ এবং রবিন ১০০ বলে ৬১ রান করেন।

Related posts

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

brs@admin

আইনশৃঙ্খলা অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: ডা. জাহিদ

News Desk

ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিলো এনসিপি

brs@admin

সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: ড. ইউনূস

News Desk

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

brs@admin

উদ্যোক্তা তৈরিতে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

brs@admin
Translate »