Wednesday, September 23, 2026
BRS TIMES
সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ । কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

আজ সোমবার টাঙ্গাইল শহরে নিরালা মোড় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম লাভলু।
এর আগে গতকাল রোববার সকালে শহরের বিচ্চিরা রোডে ৮/ ১০ জনের একটি গ্রæপ এ ঝটিকা মিছিল বের করেছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। প্রায় ৫ মিনিট মিছিল করে পুলিশের ভয়ে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। মিছিলে থাকা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ।
বিএনপির প্রতিবাদ সভায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Related posts

জিআই পণ্যের স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

brs@admin

সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Durjoy Das

১৩ বছরের সন্তানের ম/ র/ দে/ হ উদ্ধার

brs@admin

মোংলা বন্দরকে পুরোপুরি কাজে লাগাতে চাই : বন্দর চেয়ারম্যান

News Desk

চাঁদপুরে হোটেল মালিককে জরিমানা

News Desk

লালমোহনে গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই

News Desk
Translate »