29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
সারাদেশ

সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার । সাতক্ষীরায়  চেক জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি :মো শেখ মামুনুর রশিদকে  আটক করেছে  পুলিশ।
 আটক মো:শেখ মামুনুর রহমান সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর  এলাকার শেখ হারুন অর রশিদের ছেলে।
 ২৩মে রাতে সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানা পুলিশ  জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সাতক্ষীরা কোর্টে  চেক জালিয়াতির ঘটনায় ৫টি সিআর মামলা রয়েছে।
পুলিশ জানায়,  মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে চার বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।
ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তা আবু মুছা জানান, ভোমরা বন্দরের ব্যবসায়ি মেসাস মুন ইন্টরন্যাশনার এর প্রোপাইটার, সাতক্ষীরা সুলতানপুর এলাকার বাসিন্ধা  শেখ মামুনুর রশিদ তার ব্যবসায়িক কাজে  ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে বিনিয়োগ গ্রহণ করেন। সর্বশেষ তার কাছে ব্যাংকের সমূদায় পাওনা ২ কোটি ২১ লাখ টাকা। একই সময়ে ব্যাংকের পাওনা পরিষোধ করতে না পারায় তার বিরুদ্ধে ৫টি চেক জালিয়াতির মামলা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এসব মামলায় আদালত তাকে ৪ বছরের সাজা প্রদান করেছে।

Related posts

রাজশাহীতে গ্রেপ্তার ২২

News Desk

পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল

News Desk

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, দুইজন আটক

News Desk

এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা

News Desk

ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন!

Durjoy Das

আজ পবিত্র শবে কদর

News Desk
Translate »