30.5 C
Bangladesh
Tuesday, September 8, 2026
BRS TIMES
পশ্চিমবঙ্গের ভোট সামনে, প্রচারে মোদি ও মমতা
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের ভোট সামনে, প্রচারে মোদি ও মমতা

পশ্চিমবঙ্গের ভোট সামনে, প্রচারে মোদি ও মমতা । পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘনিয়ে আসতেই প্রচারে তৎপর হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের চার জেলায় চারটি জনসভা করেছেন মোদি। দলীয় সূত্রের বরাত আগামী ২৬ এপ্রিল ভবানীপুরে প্রচারের মাধ্যমে দ্বিতীয় দফার সফর শেষ করবেন তিনি। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়ায় এক সভায় মমতা দাবি করেন, লোকসভায় নারী সংরক্ষণ বিলের পরাজয় বিজেপি সরকারের পতনের ইঙ্গিত। তার অভিযোগ, বিলটি রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছিল।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আবহেই রাজ্যে বড় ধরনের পুলিশি ও প্রশাসনিক রদবদল নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন আলোচনায় এসেছে। নির্বাচন দপ্তরের বক্তব্য, ছয় মাস ধরে এই প্রস্তাব দেওয়া হলেও রাজ্য সন্তোষজনক জবাব দেয়নি। নির্বাচনের ঠিক আগে সম্মতি মেলায় পরিবর্তনগুলো কার্যকর করা হয়েছে।

এদিকে নির্বাচনকে ঘিরে সহিংসতার ধারণা বদলাতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে দপ্তর। ২৯৪টি আসনে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন আছেন। কিছু বিশেষ বুথে দুটি ক্যামেরা বসিয়ে ৩৬০ ডিগ্রি ভিউ নিশ্চিত করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ভোটের একদিন আগেই বুথে পৌঁছে যাবে। প্রচারপর্বে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক নিহতের ঘটনা ঘটেনি এবং আহতের সংখ্যা আগের তুলনায় ৮০ শতাংশ কমেছে বলেও দাবি করা হয়েছে।

ভোটের আগে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে ভোটার তালিকা থেকে ৫৮ লাখ নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে। এ নিয়ে তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন দল অভিযোগ তোলে, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোটারদের লক্ষ্য করা হয়েছে।
তবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই অভিযোগ নাকচ করেছেন। NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় মৃত, এলাকা ছেড়ে যাওয়া এবং একাধিকবার তালিকাভুক্ত নামগুলোই বাদ দেওয়া হয়েছে। এই সংশোধনের ফলে রাজ্যের মোট ভোটার সংখ্যা সাত কোটি ৬৬ লাখ থেকে কমে সাত কোটি ৮ লাখে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী সিইও নিজে থেকে কোনো নাম যোগ বা বাদ দিতে পারেন না। ৫৮ লাখ নাম বাতিলের পুরো প্রক্রিয়া নথিভিত্তিক ও স্বচ্ছ। বুথ স্তরের আধিকারিকদের মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত কাজের চাপের অভিযোগও তিনি নাকচ করেন এবং ময়নাতদন্ত বা পুলিশি প্রতিবেদন ছাড়া ক্ষতিপূরণের সুযোগ নেই বলে জানান।

Related posts

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থী নিহত

News Desk

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk

ডাকলেই হাজির হবে রোবট টয়লেট!

News Desk

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

brs@admin

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি স্বাক্ষর

News Desk

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

News Desk
Translate »