30.5 C
Bangladesh
Tuesday, September 8, 2026
BRS TIMES
চ্যাম্পিয়নস লিগ থেকেই রিয়ালের বিদায়, ট্রফিশূন্য মৌসুমের আভাস! 
খেলাধূলা

চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়, ট্রফিশূন্য মৌসুমের আভাস!

চ্যাম্পিয়নস লিগ থেকেই রিয়ালের বিদায়, ট্রফিশূন্য মৌসুমের আভাস!  বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। এই পরাজয় তাদের রূঢ় বাস্তবতার মুখোমুখি দ্বার করাচ্ছে। মৌসুমে কোনো ট্রফি জেতা এখন দূরের স্বপ্ন রিয়াল মাদ্রিদের জন্য।

আলিয়াঞ্জ অ্যারেনায় এদুয়ার্দো কামাভিঙ্গার অসংযমী আচরণের পর রিয়াল মাদ্রিদকে দুঃস্বপ্নে ঠেলে দেয়। এগিয়ে থাকার পরও ফ্রান্স মিডফিল্ডারের রেড কার্ডের মাশুল দিতে হয় রিয়ালকে। ৮৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার দুই মিনিটের মাথায় বায়ার্নকে সমতায় ফেরান লুইস দিয়াস। যোগ করা সময়ে অতিথিদের আরও এক গোল দেয় তারা। দ্বিতীয় লেগ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হারে আলভারো আরবেলোয়ার দল।

ইউরোপে ট্রফি জেতার স্বপ্ন যখন শেষ রিয়ালের; লা লিগায় সেই ট্রফি জিততে আরও কঠিন এবং অবিশ্বাস্য কিছু ঘটতে হবে। লা লিগায় বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল যদি বাকি ৭ ম্যাচে অবিশ্বাস্য কিছু করতে না পারে, তবে এই শতাব্দীতে পঞ্চমবারের মতো ট্রফিশূন্য মৌসুম পার করতে হবে তাদের।

Related posts

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি

brs@admin

অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা

brs@admin

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৫ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বাভুমাদের আয় ৪৩ কোটি, বাংলাদেশের কত?

brs@admin

হাতজোড় করে ক্ষমা চাইলেন রাকিব হোসেন

brs@admin

স্টেডিয়ামের গ্যালারিতে অটোরিকশার দোকান বরাদ্দ বাতিলের নির্দেশ

News Desk
Translate »