26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ
সারাদেশ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ । বৈশাখী মেলা উপলক্ষে আজ মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ৮ টায়  এক বিশাল বর্ণাঢ্য রেলি  শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে রাজ্জাক পার্কে ফিতা  ও  বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জুয়েল আরিফিন,বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল   রউফ, বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,সহ পুলিশ ও প্রশাসনের  উদ্ধতম কর্মকর্তা সহ স্কুল কলেজের শিক্ষক ছাত্রসহ বিভিন্ন শ্রেনি পেশার  সাধারণ জনতা এ রেলিতে  অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার  বলেন, বৈশাখী বাঙালির ঐতিহ্য। বাঙালির  এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সাত দিনব্যাপী এই বৈশাখী মেলায় মোট ৫০ টি স্টল স্থান পেয়েছে। এই স্টাইল গুলোর মধ্যে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য  এর বিভিন্ন সামগ্রী। এই মেলা চলবে সাত দিন।
এছাড়াও বৈশাখী মেলায় অনুষ্ঠিত হবে গ্রামবাংলা লাঠি খেলা ও ঘুড়ি উড়ানো।এই মেলায় বাচ্চারা বিভিন্ন সাজে ও বিভিন্ন রঙে তাদের ক্রীরা নৈপুণ্য উপস্থাপন করে চলেছে। রয়েছে কাকতাড়ুয়া, বর বউ, কলসি কাকে গ্রামের বধুয়ারা পানি আনতে যাচ্ছে সহ বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তুলেছে।

Related posts

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন : মিন্টু

brs@admin

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

News Desk

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি : রিজওয়ানা হাসাান

News Desk

মুন্সীগঞ্জে ককটেলসহ একজন আটক

News Desk

খুলনায় গুম ফেরত ব্যক্তিদের মানববন্ধন

News Desk

টাঙ্গাইলে দুদকের গণশুনানি

News Desk
Translate »