28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন
খেলাধূলা

বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন!

বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজের সবকটি ম্যাচ ছিল দিবারাত্রির। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃৃহস্পতিবার বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটা থেকে।

গতকাল বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবি সভাপতি বলেছিলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।’

Related posts

তাসকিন-মুস্তাফিজ অনুপস্থিত, টাইগারদের ভারসাম্য নিয়ে শঙ্কায় সিমন্স

brs@admin

চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়, ট্রফিশূন্য মৌসুমের আভাস!

Durjoy Das

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

News Desk

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি

News Desk

এশিয়া কাপ: রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান

News Desk

শীঘ্রই নতুন একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব

Durjoy Das
Translate »