29.9 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন হাভিয়ের বারদেম
বিনোদন

অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন হাভিয়ের বারদেম

অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন হাভিয়ের বারদেম । বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বক্তব্য দেন। এ সময় তার সঙ্গে মঞ্চে ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার ঘোষণা করতে মঞ্চে ওঠেন তারা দুজন। তখন বারদেমের পোশাকে ‘যুদ্ধ নয়’ লেখা একটি প্রতীকী ব্যাজ দেখা যায়। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।

তার এই বক্তব্যের পর উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’কে এই বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

অনুষ্ঠানের আগে লালগালিচায় দাঁড়িয়েও যুদ্ধবিরোধী অবস্থান প্রকাশ করেন বারদেম। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে বিশেষ প্রতীকসংবলিত পোশাক পরে ছবি তোলেন তিনি।

অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি বিশ্বজুড়ে সৃজনশীল ঐক্য ও আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র অংশ নিয়েছে।

৯৮তম অস্কার আসরে সবচেয়ে বেশি ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে এই সিনেমা পুরস্কার পেয়েছে। এছাড়া রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ চারটি এবং গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি বিভাগে অস্কার জিতেছে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।

Related posts

এন্ড্রু কিশোরের চলে যাওয়ার ৫ বছর

brs@admin

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

News Desk

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

News Desk

নতুন রূপে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে

News Desk

টেলিভিশনে প্রথমবার একসঙ্গে গুলতেকিন খান-নুহাশ হুমায়ূন

brs@admin

‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে ঈদের ট্রেন্ডিংয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’

brs@admin
Translate »