37.1 C
Bangladesh
Thursday, June 11, 2026
BRS TIMES
পাকিস্তান সিরিজেও থাকছেন না সাকিব, প্রত্যাবর্তনের অপেক্ষা বাড়ল
খেলাধূলা

পাকিস্তান সিরিজেও থাকছেন না সাকিব, প্রত্যাবর্তনের অপেক্ষা বাড়ল

পাকিস্তান সিরিজেও থাকছেন না সাকিব, প্রত্যাবর্তনের অপেক্ষা বাড়ল ।বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। মাঝে শোনা যাচ্ছিল, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই হয়তো আবার জাতীয় দলে দেখা যেতে পারে তাকে। কিন্তু আপাতত সেই সম্ভাবনা বাস্তব হচ্ছে না। পাকিস্তান সিরিজের জন্য তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না বলে জানা গেছে।

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। দলের সঙ্গে নিয়মিত অনুশীলন না করে হঠাৎ করে তাকে স্কোয়াডে নেওয়া ঠিক হবে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। সেই বিবেচনাতেই নির্বাচকদের দেওয়া আসন্ন সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি সাবেক এই অধিনায়কের।

এদিকে তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়টিও এখনো নিষ্পত্তির দিকে যায়নি। বিষয়টি নিয়ে প্রক্রিয়া চললেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাকিব দেশে ফেরেননি।

বুধবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি জানান, সাকিবের মামলার বিষয়টি বিসিবির পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি বিসিবির আইনি টিমও এ বিষয়ে যুক্ত রয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ মার্চ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ। সিরিজের সব ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর সোয়া ২টায়। তবে এখনো এই সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি।

Related posts

৪ অক্টোবর বিসিবি নির্বাচন

News Desk

সিনিয়রদের কাছে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মিরাজ

brs@admin

মিরপুরে নাহিদ রানার তোপে ১৯৮ রানে থামলো কিউয়িদের ইনিংস

Durjoy Das

ফ্রান্স ম্যাচের আগে বিপাকে ব্রাজিল, ইনজুরি-জটিলতায় দল অসম্পূর্ণ

News Desk

শিগগিরই আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল – নাকভি

Durjoy Das

ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল জামাল-হামজার বাংলাদেশ, শীর্ষে আর্জেন্টিনা

brs@admin
Translate »