BRS TIMES
আজ সুপার এইটে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ লড়াই
খেলাধূলা

আজ সুপার এইটে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ লড়াই

আজ সুপার এইটে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ লড়াই । চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রত্যাশিত পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। সর্বশেষ আসরে বাছাইপর্ব পেরোতে না পারা দলটি এবার গ্রুপপর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখিয়েছে।

‘বি’ গ্রুপে চার ম্যাচে তিন জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইটে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। গ্রুপপর্বে ওমান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় তারা, আর বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে একটি পয়েন্ট সংগ্রহ করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রথম পর্ব পেরোনোর পথে জিম্বাবুয়ের সাফল্যে বড় অবদান রাখেন ওপেনার ব্রায়ান বেনেট এবং পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। দুটি হাফ-সেঞ্চুরিতে বেনেট করেন ১৭৫ রান, আর বল হাতে মুজারাবানি নেন ৯টি ও ইভান্স ৮টি উইকেট।
আজ সুপার এইটে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ লড়াই
সুপার এইটের প্রথম ম্যাচে আজ মুম্বাইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মুখোমুখি হবে সিকান্দার রাজার দল। গ্রুপপর্বের সাফল্যকে কাজে লাগিয়ে পরবর্তী ধাপেও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। তিনি বলেন, গ্রুপপর্ব এখন অতীত হলেও সেই অভিজ্ঞতা সুপার এইটে দলকে উজ্জীবিত করবে। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী প্রতিপক্ষ হলেও নিজেদের প্রস্তুত বলে জানান তিনি।

অন্যদিকে ‘সি’ গ্রুপে চার ম্যাচে চার জয় পেয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপপর্বে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারায় ক্যারিবীয়রা। দলের হয়ে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করেন অধিনায়ক শাই হোপসহ জেসন হোল্ডার, শামার জোসেফ, গুদাকেশ মোতি ও রোমারিও শেফার্ড। দুটি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৫৫ রান করেন হোপ।

ব্যাটিংয়ের চেয়ে বোলিং বিভাগেই বেশি সফল ছিল ওয়েস্ট ইন্ডিজ।

চার ম্যাচে ৭টি করে উইকেট নেন হোল্ডার ও জোসেফ। স্পিনার মোতি ও শেফার্ড হ্যাটট্রিকসহ ৬টি করে উইকেট শিকার করেন। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন শেফার্ড।

সুপার এইটেও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার আশা প্রকাশ করে হোপ বলেন, গ্রুপপর্বে বোলারদের সাফল্য দলকে এগিয়ে নিয়েছে এবং পরবর্তী ধাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা তাদের। একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে সতর্ক থাকার কথাও জানান তিনি।
আজ সুপার এইটে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ লড়াই
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে একটি ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে, বাকি তিনটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

Related posts

এশিয়ান কাপে নিজেদের সেরাটা দিতে চান মনিকা চাকমারা

News Desk

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত

brs@admin

ইতিহাসগড়া বাংলাদেশ ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’

News Desk

বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, দীর্ঘ প্রতীক্ষার অবসান

brs@admin

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ: সূচি ঘোষণা আফগানিস্তানের

News Desk

বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’

News Desk
Translate »