26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বরিশালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তারেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

তথ্য নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

ওসি মজিবর জানান, এ বিষয়ে বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিআরএসট/এসএস

Related posts

ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ ঘোষণা কলম্বিয়ার, কয়লা রফতানি বন্ধ

News Desk

‘কম টাকায় সম্মান থাকে না’ ওসির ভিডিও ভাইরাল

brs@admin

প্রধানমন্ত্রীর পুরস্কার পাওয়া লালমোহনের ক্ষুদে ফুটবলার মাসুমকে সংবর্ধনা

News Desk

চাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা

News Desk

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

brs@admin

২ কোটি রুপির লোভে প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হত্যা করলেন স্ত্রী

News Desk
Translate »