BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লোকালয়ে আসা হরিণ উদ্ধার পরবর্তী বনে অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চ থেকে লোকালয়ে আসা একটি হরিণ উদ্ধার করে তা বনের মধ্যে অবমুক্ত করেছে বন বিভাগের সদস্যরা। মঙ্গলবার সকাল শ্যামনগর উপজেলার বুড়িগায়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে দিকবিভ্রান্ত হয়ে হরিণটি শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া লোকালয় প্রবেশ করে। পরে স্থানীয়রা হরিণটিকে নিরাপদে আটক করে। এবং বন বিভাগে খবর দেয়।বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে আবার সুন্দরবনের ভেতরে অবমুক্ত করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হয়েছে। তিনি আরা জানান, শীতকাল বনের ভিতর পানির লবন কম যাওয়া, খাদ্য সংকট অথবা সুন্দরবনের ভেতরে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দরবনর ভিতর বাঘর তাড়া খয় হরিণটি লাকালয় আসত পার বল প্রাথমিকভাব ধারনা করা হছ। এ ঘটনায় স্থানীয় দের সচেতনতা ও সহযোগিতার প্রশংসা করেন।

উল্লেখ্য, এর আগে গত ২৫ ও ৩১ ডিসেম্বর লোকালয় থেকে আরো দুটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান

brs@admin

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় বিষয়ে যা জানা গেল

brs@admin

সরাসরি সম্প্রচার হচ্ছে হাসিনার বিচারকাজ

brs@admin

সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত

brs@admin

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করলেন ট্রাম্প

News Desk

হাদীকে গুলি করা একজন শনাক্ত : ডিএমপি কমিশনার

News Desk
Translate »