BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

তারেক রহমানের ১১-১৪ জানুয়ারির কর্মসূচি ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সূচিতে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা ছাড়বেন তিনি। এদিন টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন তারেক রহমান।

পরেরদিন বগুড়া থেকে রংপুর-দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও সফর করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে রাত্রিযাপন শেষে পরেরদিন পঞ্চগড়, নীলফামারী এবং লালমনিরহাট ভ্রমণ করবেন তিনি।

রংপুরে রাত্রিযাপন শেষে ১৪ জানুয়ারি বগুড়া (গাবতলী) সফর করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।

এ সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।

এছাড়া এই সফরে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে, তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক এমপি ও আ.লীগের জেলা সভাপতি অপু গ্রেফতার

News Desk

গণমানুষ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: আলী রীয়াজ

brs@admin

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

তৃতীয় দিনটা শুধুই হৃদয়ের ‐ মুশফিককে ছাড়িয়ে ইতিহাস

rahman himel

গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়

News Desk

প্রতারণার মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

News Desk