BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলো তারেক রহমানের

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার দুপুর ১টায় ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছান তিনি।

এরপর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হয়ে যান তারেক রহমান।

এদিকে তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই বলে বাসসকে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোন সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’
বিআরএসটি/এসএস

Related posts

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্বাস্থ্য উপদেষ্টা

News Desk

ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প

News Desk

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এদিক-সেদিকের সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

brs@admin

গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার হবে বড় সংস্কার: আলী রীয়াজ

News Desk

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত

News Desk

স্টেজ শোতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কুমার বিশ্বজিৎ

brs@admin
Translate »